1 Answers
যে কেউ ইচ্ছে করলে একটি সাইবার ক্যাফে গড়তে পারেন। প্রথমত জায়গা বেছে নিতে হবে। উদ্যোক্তারা নিজস্ব বাসা যদি প্রধানত অফিস পাড়া ট্রেনিং সেন্টারগুলোর আশপাশে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও আবাসিক এলাকাতে হয় তাহলে তো কথাই নেই। যদি জায়গা না থাকে তাহলে উপরিউক্ত স্থানগুলোর পাশে অথবা কোনো রাস্তার পাশে, কিংবা চেনাজানা এলাকায় সাইবার ক্যাফের জন্য স্থান নির্বাচন করা যায়। সাইবার ক্যাফে গড়ে তোলার জন্য ইউপিএস ব্যাকআপ, জেনারেটরসহ কয়েকটি ভালো মানের কম্পিউটার দরকার হয়। আজকাল ভালোমানের সাইবার ক্যাফের কোনো বিকল্প নেই। কেননা প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবহারকারীদের সন্তুষ্ট করতে নানা সুবিধা যেমন নেট টু কোড, ভিডিও চ্যাট, প্রভৃতি করতে ব্রাউজারের সংযোগ দরকার। সাইবার ক্যাফে গড়ে তোলার জন্য বিভিন্ন ব্যাংক এবং অর্থলগ্নিকারক প্রতিষ্ঠানগুলো ঋণ দেওয়া শুরু করেছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy