1 Answers
হার্ডওয়্যার রিসাের্স শেয়ার: নেটওয়ার্কভুক্ত কোন কম্পিউটারের জন্য অন্য কম্পিউটারের কোন হার্ডওয়্যার উপাদান হচ্ছে হার্ডওয়্যার রিসাের্স। কম্পিউটার নেটওয়ার্কে এটি ব্যপকভাবে ব্যবহৃত হয়। আমরা বিভিন্ন অফিস, ব্যাংক, কম্পিউটার ল্যাব, সাইবার ক্যাফেতে দেখি যে একাধিক কম্পিউটারের নেটওয়ার্ক কিন্তু সেখানে একটি মাত্র প্রিন্টার সবাই ব্যবহার করছে। এখানে মূলত প্রিন্টারটি সংযুক্ত থাকে সার্ভার কম্পিউটারে। অন্য কম্পিউটারগুলাে (যাদেরকে ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন বলা হয়) নেটওয়ার্কভুক্ত থাকার কারনে সার্ভারের প্রিন্টারটি শেয়ার করতে পারে।
4229 views
Answered