1 Answers

মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ও বিপর্যয়কর সংঘাতের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মানির নাৎসি বাহিনীর আক্রমণে এ যুদ্ধ (১ সেপ্টেম্বর ১৯৩৯ - ২ সেপ্টেম্বর ১৯৪৫) ইউরােপ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশব্যাপী ছড়িয়ে পড়ে। ১ সেপ্টেম্বর ১৯৩৯ জার্মানি পােল্যান্ড আক্রমণ করে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। প্রেসিডেন্ট থাকা অবস্থায় ১২ এপ্রিল ১৯৪৫ ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট মৃত্যুবরণ করলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হ্যারি এস. ট্রুম্যান। ২ সেপ্টেম্বর ১৯৪৫ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে।

3738 views

Related Questions