2 Answers

কোনও কারণে যখন আপনার হার্টে পাম্প করার জন্য পরিমাণ মতো রক্ত পৌঁছতে পারে না, তখন হার্টে একটি ভ্যাকুয়াম বা শূন্যতা সৃষ্টি হয় এবং তখনই যে ব্যথাটি (chest pain) অনুভূত হয়, তাকেই বলা হয় অ্যানজাইনা (angina)। 

4384 views Answered

হৃৎশূল (অ্যানজাইনা) বলতে হৃৎপিণ্ডের পেশীতে রক্তপ্রবাহের অভাবের কারণে বুকে চাপবোধ বা ব্যাথাবোধ করার ঘটনাকে বোঝায়। একে ইংরেজিতে চিকিৎসাবৈজ্ঞানিক পরিভাষায় অ্যাঞ্জাইনা পেকটোরিস এবং সংক্ষেপে অ্যাঞ্জাইনা বলে। সাধারণত হৃৎবেষ্টক ধমনী (করোনারি ধমনী) অর্থাৎ যে ধমনীগুলি হৃৎপেশীতে রক্ত সরবরাহ করে, সেগুলিতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে কিংবা ধমনীতে খিঁচুনি হলে হৃৎশূল হয়। করোনারি ধমনী অর্থাৎ হৃৎবেষ্টক ধমনীগুলিতে মূলত যে পদ্ধতিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তা হল হৃৎবেষ্টক ধমনীর ব্যাধির অংশ হিসেবে ধমনীকাঠিন্য সৃষ্টি হওয়া। অন্য যেসব কারণে হৃৎশূল হতে পারে, সেগুলি হল রক্তাল্পতা, হৃৎ-ছন্দবৈষম্য (হৃৎপিণ্ডের অস্বাভাবিক ছন্দহীনতা) এবং হার্ট ফেল। হৃৎশূল অন্যান্য নাম Angina pectoris হৃৎবেষ্টক ধমনীর ব্যাধির কারণে সৃষ্ট সমস্যার চিত্র। বুকের মধ্যভাগে চাপ, ভরাট ভাব, দুমড়ানো মোচড়ানো বা ব্যথার অনুভূতি হয়। এছাড়া ঘাড়, কাঁধ, পিঠ ও বাহুতেও একই রকম অস্বস্তিবোধ হতে পারে।

4384 views Answered

Next steps