1 Answers
ডেস্কটপ পাবলিশিং এর ধাপসমূহ বর্তমানে ছাপানোর সব কাজ অফসেট মেশিনেই করা হয়। কারণ এ ধরনের মুদ্রণযন্ত্রে দ্রুত ও নিখুঁতভাবে বিভিন্ন রঙের ব্যবহার করে ছাপানো যায় এবং ব্যবহৃত প্লেট থেকে পুনরায় ছাপানো যায়। অফসেট মেশিনে ছাপানোর জন্য প্লেট তৈরি করার জন্য পেস্টিং এর পূর্বের ধাপসমূহ ডেস্কের উপরে রাখা যায় এমন মাইক্রোকম্পিউটার, আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতি যেমনঃ স্ক্যানার, লেজার প্রিন্টার এবং ডেস্কটপে ব্যবহৃত সফটওয়্যার ব্যবহার করেই অত্যন্ত নিখুঁতভাবে করা যায়। চূড়ান্ত মুদ্রণের পূর্ববর্তী বিভিন্ন ধাপসমূহ সম্পন্ন করতে যেখানে ভিন্ন ভিন্ন কর্মে দক্ষ একাধিক পেশাজীবীর প্রয়োজন হতো ডেস্কটপ পাবলিশিং-এ সেখানে মাত্র একজন দক্ষ অপারেটরই এসব কাজ অনায়াসে করতে পারেন। ক্যামেরা দিয়ে ফিল্ম না বের করে, লেজার প্রিন্টারে ট্রেসিং পেপারে প্রিন্ট নিয়ে প্লেট তৈরি করা যায়। রঙিন ছাপানোর জন্য পূর্বে দীর্ঘ সময় ধরে ম্যানুয়াল্লি কালার সেপারেশন করে মূল চার রঙের জন্য চারটি পজেটিভ তৈরি করা হতো। কিন্তু ডেস্কটপ পাবলিশিং এ স্ক্যানারের সাহায্যে ছবিকে কম্পিউটারে স্ক্যান করে প্রয়োজনীয় সফটওয়্যার; যেমনঃ ফটোশপ, কোরেল-ড্র, কোয়ার্ক এক্সপ্রেস, ইলাস্ট্রেটর ইত্যাদি ব্যবহার করে চূড়ান্ত আউটপুট অত্যন্ত কম সময়ে বিশুদ্ধভাবে ইমেজ সেটারের সাহায্যে আউটপুট বের করা যায়। ডেস্কটপ পাবলিশিং এ যদিও প্রায় সব কাজ একজনে একই স্থানে বসে করতে পারেন কিন্তু এতেও অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy