1 Answers

মনিটর পাের্ট (Monitor Port) মনিটরকে মাদারবাের্ডে সংযােগের জন্য মাদারবাের্ডে একটি এক্সপানশন কার্ড বসিয়ে উক্ত স্লটে অবস্থিত পাের্টের মাধ্যমে মনিটরকে সংযােগ দেওয়া হয়। বর্তমানে ব্যবহৃত অধিকাংশ মাদারবাের্ডেই এক্সপানশন কার্ডের প্রয়ােজন হয় না। কেননা মনিটর সমন্বয় করার জন্যে ব্যবহৃত ডিসপ্লে কার্ডটি অধিকাংশ মাদারবাের্ডে বিল্ট-ইন থাকে। ফলে কেবল মাদারবাের্ডের নির্ধারিত পাের্টের মাধ্যমে মনিটরকে সংযােগ দেওয়া যায়। মনােক্রম মনিটরের জন্য ৯ পিনের পাের্ট ব্যবহৃত হয়। ভিজিএ (ভিডিও গ্রাফিক্স অ্যারে) মনিটরের সংযােগক্ষেত্রে পিন সংখ্যা ১৫।

10044 views Answered

Next steps