1 Answers
কম্পিউটারকে বলা যায় মস্তিষ্কের কাজের জন্য একটি হাতিয়ার। হাতের ক্ষমতার সীমাবদ্ধতাকে খানিকটা অতিক্রম করার জন্য যেমন রয়েছে হাতুড়ি, তেমনি মস্তিষ্কের কিছু সীমাবদ্ধতাকে কাটাবার জন্য এসেছে কম্পিউটার। কম্পিউটার ব্যবহার করে যত রকম কাজ করতে পারি তার চমৎকারিত্বে আমরা মুগ্ধ হই। কিন্তু কম্পিউটার আসলে নিজে তেমন জটিল কোন কাজ করতে পারে না, শুধু খুব সহজ সাধারণ কয়েকটি মাত্র কাজই পারে, আমাদের মস্তিষ্ক যত জটিল কাজ করতে পারে সে তুলনায় কম্পিউটার নস্যি। তাহলে কম্পিউটারের বাহাদুরিটা কোথায়? মস্তিষ্কের সীমাবদ্ধতা হচ্ছে সহজ জিনিসও সে খুব দ্রুত করতে পারেনা; অনেক বেশী সংখ্যায় এলে সহজ কাজও তাকে কাবু করে ফেলে। যেমন অনেক মানুষের নাম বা অনেক টেলিফোন নম্বর এক সঙ্গে মনে রাখতে বললে সে নাচার। অনেক স্মৃতির ভিড়ে দরকারী কথাটি চট্ করে মনে করতে গিয়ে মস্তিষ্ক প্রায়ই ব্যর্থ হয়। সহজ হিসাবের অংকও বেশী লম্বা হয়ে পড়লে মস্তিষ্ক হাল ছেড়ে দেয়। এখানেই আসে কম্পিউটার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy