2 Answers

পিতৃ বা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জীবের জনন কোষকে হ্যাপ্লয়েড বলে। শুক্রাণু ও ডিম্বাণু হল হ্যাপ্লয়েড।

9496 views

হ্যাপ্লয়েড বলতে বোঝায় ডিপ্লয়েড ও পলিপ্লয়েড জীবের দেহকোষে প্রাপ্ত মোট ক্র‌োমজোমের অর্ধেক সংখ্যক অনন্য (unique)ক্র‌োম‌োজোম বিশিষ্ট। এটি “n” দ্বারা প্রকাশ করা হয়।জীবের পুরুষ বা স্ত্রী জননকোষ হ্যাপ্লয়েড হয়ে থাকে। এছাড়াও সকল ব্যাকটেরিয়া , প্রোটোজোয়া পর্বের অধিকাংশ প্রাণীদের জীবনের অধিকাংশ সময়কাল জুড়েই হ্যাপ্লয়েড অবস্থা দেখতে পাওয়া যায়। অনিষিক্ত ডিম থেকে পুরুষ মৌমাছি ও পিপড়া জন্মায় বিধায় এরাও হ্যপ্লয়েড হয়ে থাকে।

9496 views