1 Answers

এশিয়ার প্রথম কোন দেশ হিসেবে বিটকয়েন ফাউন্ডেশনে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ার এক মাসের মাথায় দেশে বিটকয়েনে লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিটকয়েন বা বিটকয়েনের ন্যায় বা অন্য কোনো কৃত্রিম মুদ্রায় লেনদেন বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকারের কোন সংস্থা দ্বারা স্বীকৃত নয়। বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বহির্ভূত এসব লেনদেন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। সুতরাং বিটকয়েন আমাদের দেশে অবৈধ।

5765 views Answered

Next steps