1 Answers

কার্সর নিয়ন্ত্রণের জন্য কীবাের্ডের ডান দিকের নিচের অংশে সন্নিবেশিত তীর চিহ্নযুক্ত কীগুলােকে কার্সর কী (Key) বলা হয়। কার্সর কী-গুলাের মাধ্যমে কার্সর নিয়ন্ত্রণ করে মনিটরের পর্দায় কাজের স্থান নির্দিষ্ট করা হয়। কার্সরকে নিজের নিয়ন্ত্রণে রেখে বিভিন্ন দিকে স্থানান্তর করতে এ কী-গুলাে ব্যবহৃত হয়। যেমনঃ Left (←), Right (→), Up (↑) ও Down (↓) প্রভৃতি এ্যরাে কী-র সাহায্যে কার্সর যথাক্রমে বাম, ডান, উপরে ও নিচের দিকে স্থানান্তর করা যায়। PgUp, PgDn কীগুলাের সাহায্যে কার্সরকে এক পাতা উপরে বা নিচে নেয়া যায়। Home এবং End কী ব্যবহার করে কার্সর লাইনের প্রথমে বা শেষে এবং Ctrl + Home এবং Ctrl + End কী ব্যবহার করে কার্সর ডকুমেন্টের একদম প্রথমে বা শেষে নেয়া যায়।

6377 views