1 Answers

যে কোনাে দেশের প্রচলিত আর্থিক ও ব্যাংকিং আইনের নিয়ম অনুযায়ী ব্যাংক গঠিত হয়। যে কেউ ইচ্ছা করলেই ব্যাংক প্রতিষ্ঠা করতে পারে না, দেশের প্রচলিত আইন (১৯৯১) কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের অনুমতিক্রমে ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। এক মালিকানা ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিই যথেষ্ট। অংশীদারি ব্যাংক এর ক্ষেত্রে ১৯৩২ সালের অংশীদারি আইন মেনে চলতে হয়। কোম্পানি ব্যাংকিং এর ক্ষেত্রে ১৯৯৪ সালের কোম্পানি আইন এবং সমবায় ব্যাংকিং এর ক্ষেত্রে ২০০১ সালের সমবায় আইন এবং ২০০৪ সালের সমবায় বিধি দ্বারা পরিচালিত হয়ে থাকে।

6831 views Answered

Next steps