1 Answers

দুটি এনানসিওমার সমাণুর সমতল বা সম-পরিমাণ মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এ ধরনের মিশ্রণ সমবর্তিত আলাের তলকে ঘুরাতে পারে না। মিশ্রণের একটি সমাণু এক সমতলীয় আলাের তলকে যদি এক দিকে ঘুরায় তবে অপর সমাণু আলাের তলকে সমান কোণে বিপরীত দিকে ঘুরায়। মিশ্রণের সমপরিমাণ উপাদানের এরূপ সমান ও বিপরীতমুখী ঘূর্ণনের কারণে ঘূর্ণন ক্রিয়া নষ্ট হয়। সেজন্য রেসিমিক মিশ্রণ আলােক নিষ্ক্রিয় হয়।

6945 views Answered

Next steps