1 Answers
মাত্রাতিরিক্ত নাইট্রোজেন যুক্ত সার (যেমন- ইউরিয়া, টিএসপি, অ্যামােনিয়াম সালফেট প্রভৃতি ব্যবহারের ফলে) পানিতে মিশে ধুয়ে-মুছে খাল-বিল, নদী-নালায় এসে পড়ে। নাইট্রোজেন সার জলাধারে অধিক পুষ্টি যােগান দেওয়ার ফলে জলজ শেওলা ও আগাছা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায় ও পরবর্তী সময়ে মৃত্য ঘটে, ব্যাকটেরিয়া এসব মৃত আগাছা ও শৈবালের পচন ঘটাতে অধিক পরিমাণে পানির দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। ফলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং অক্সিজেনের অভাবে মাছ মরে যায়। জলজ পরিবেশের এ ধরনের দূষণকে ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলে।
8536 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy