1 Answers

তাজিকিস্তানের রাষ্ট্রীয় ভাষা তাজিক। এদেশের ৮০% জনগোষ্ঠী হলো তাজিক ফলে দেশটিতে তাজিক ভাষার প্রভাব সবচাইতে বেশি। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বাদাখশান অঞ্চলের মানুষেরা তাজিক ভাষার পাশাপাশি পামিরি ভাষায় কথা বলে থাকে। তাজিকিস্তান ছাড়াও উজবেকিস্তানের দুইটি খুবই গুরুত্বপূর্ণ শহর - সমরখন্দ ও বুুুুখারা এর লোকেরা তাজিক ভাষায় কথা বলতে পারে। উজবেকিস্তানের দাপ্তরিক পরিসংখ্যান বলে যে, সেখানকার জনগোষ্ঠীর ৫% হলো তাজিক। অবশ্য এর মধ্যে অনেক তাজিক অন্তর্ভূক্ত নন। এরা নিজেদের উজবেেক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সোভিয়েত ইউনিয়নের আমলে উজবেকিস্তান কমিউনিস্ট পার্টির প্রধান শারফ রাশিদোভ দ্বারা পরিচালিত উজবেকিকরণ ব্যবস্থায় তাজিকদের দুটি পন্থা অবলম্বন করতে বলা হয় - নিজেদের উজবেক বলে পরিচয় দিয়ে উজবেকিস্তানে বসবাস করতে হবে অথবা রিপাবলিকানের বাহিরে অনগ্রসর ও পার্বত্যাঞ্চল (বর্তমান তাজিকিস্তান) চলে যেতে হবে। এই উজবেকিকরণ প্রক্রিয়া ১৯২৪ সালে শেষ হয়। ধারণা করা হয়, বর্তমানে তাজিকরা উজবেকিস্তানের মোট জনসংখ্যার ২৫-৩০% প্রতিনিধিত্ব করছে। তাজিকিস্তানের দক্ষিণে অবস্থিত আফগানিস্তানের ২৫ থেকে ৩০ শতাংশ লোক তাজিক জাতির। তারা যে তাজিক ভাষায় কথা বলে তাকে দারি নামে অভিহিত করা হয়। এর পাশাপাশি মধ্য এশিয়ার অনেক জায়গায় যেমন- কাজাখস্তান, রাশিয়াতে প্রচুর তাজিক ভাষী লোক পাওয়া যায়। তাজিকিস্তানের অর্থনৈতিক মন্দার কারনে প্রতি বছর আনুমানিক দশ লক্ষ তাজিক রাশিয়ায় পাড়ি জমায় রোজগারের উদ্দেশ্যে।

4174 views Answered

Next steps