1 Answers
ম্যাগনেসিয়াম সক্রিয়তা সারণির উপরের দিকের মৌল। এর বিজারণ বিভবের মান অধিক ঋণাত্মক অর্থাৎ এটি সহজেই জারিত হয়ে যায়। কিন্তু কপারের অবস্থান H2 - এর নিচে এবং বিজারণ বিভব ধনাত্মক। অন্যদিকে জিঙ্কের জারণ বিভবের মান তুলনামূলকভাবে কম। তাই কপার এবং জিঙ্ক পানির H+ আয়নকে বিজারিত করে H2 গ্যাসে পরিণত করতে পারে না। কিন্তু ম্যাগনেসিয়াম H+ আয়নকে বিজারিত করে। তাই শুধুমাত্র ম্যাগনেসিয়ামই গরম পানির সাথে বিক্রিয়া করে।
10293 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy