1 Answers

কোষ চক্র হচ্ছে মাইটোসিসের একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রক্রিয়াটি শুরুর আগেই নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হয়। এ অবস্থাকে ইন্টারফেজ (Interphase) বলে। এর পরই মূল প্রক্রিয়া বা বিভাজন পর্যায় শুরু হয়। কোষের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজ (বিরাম—১, DNA অনুলিপন ও বিরাম—২) এবং বিভাজন পর্যায়কে (প্রফেজ, প্রােমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলােফেজ) সমষ্টিগতভাবে কোষচক্র বলে। হাওয়ার্ড এবং পেঙ্ক (Howard & Pelc. 1953 ) এর কোষচক্র অনুযায়ী মাত্র ৫-১০ ভাগ সময় বিভাজনে বা মাইটোসিসে ব্যয় হয় এবং ৯০-৯৫ ভাগ সময়েই ব্যয় হয় ইন্টারফেজ দশায়।

7084 views Answered

Next steps