1 Answers

যে উদ্দীপনায় আচরণগত সাড়ার সমাপ্তিকরণ ঘটে তাকে টারমিনেটিং উদ্দীপনা বলে অভিহিত করা হয়। এটি বাহ্যিকও হতে পারে, অভ্যন্তরীণও হতে পারে। পাখির দৃষ্টি উদ্দীপনা যখন একটি বাসা নির্মাণ সম্পন্ন হয়েছে মনে করে তখন পাখি বাসা তৈরি করা বন্ধ করে দেয়। এটি হচ্ছে বাহ্যিক টারমিনেটিং উদ্দীপনা। অন্যদিকে, ভরপেট না হওয়া পর্যন্ত খাওয়া চালিয়ে যাওয়া, পাকস্থলি পূর্ণ হলে অর্থাৎ পরিতৃপ্তির পর খাওয়া বন্ধ করা হচ্ছে অন্তঃস্থ টারমিনেটিং উদ্দীপনা।

9921 views Answered

Next steps