1 Answers
মানুষ পঞ্চ ইন্দ্রিয় প্রাণী। ইন্দ্রিয়গুলো হচ্ছে_ চোখ, কান, নাক, ত্বক ও জিহ্বা। তবে এগুলো ছাড়াও অতীন্দ্রিয় উপলব্ধি নামের একটি বিষয় থাকে। যেটাকে বিজ্ঞানীরা সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে দাবি করে থাকেন। সবাই নয়, কিছু কিছু মানুষের এটি থাকে। সিক্সথ সেন্সের অধিকারীরা স্বাভাবিক ও সাধারণ এই পৃথিবীর বাইরের এক জগতের সন্ধান পান। এসব মানুষ অন্যদের চেয়ে একটু বেশি ইন্দ্রিয় ক্ষমতাবান হন। মানবজাতির সবার মধ্যে ওই ইন্দ্রিয় থাকা নিয়ে বিতর্ক রয়েছে। তবে সম্প্রতি এক গবেষণা কাজ সম্পন্ন করে বিজ্ঞানীরা বলছেন, মানবজাতির হারিয়ে যাওয়া সিক্সথ সেন্স-এর অস্তিত্ব খুঁজে পাওয়া যেতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক জো কিরচভিনস্ক দাবি করেছেন, মানবজাতি আর্থ ম্যাগনেটিক ফিল্ড (পৃথিবীর চৌম্বক ক্ষেত্র) অবচেতন মনে শনাক্ত করতে পারেন। ফ্যারাডে কেজ ও ইসিজি মনিটর যন্ত্র ব্যবহার করে তিনি মানুষের আলফা মতিষ্কের তরঙ্গে ইন্দ্রিয় অনুভূতির গঠন পরিবর্তন পর্যবেক্ষণ করেন। এটা করা হয় মতিষ্কের তরঙ্গের চারপাশে চৌম্বক ক্ষেত্র প্রতিস্থাপন করে। সেটি থেকেই এ ধারণা পান তিনি। চৌম্বক ক্ষেত্র ভূপৃষ্ঠের পরিবর্তন সম্পর্কে অবগত করতে সাহায্য করে। জো কিরচভিনস্ক বলেন, এটি আমাদের বিবর্তন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চৌম্বক-আকৃষ্ট অনুভূতি মানুষের আদিম ইন্দ্রিয় হতে পারে। এই চৌম্বক-আকৃষ্ট অনুভূতির অস্তিত্ব আগেই ইঁদুর, কবুতর, কুকুর কিংবা পিঁপড়ার মধ্যে খুঁজে পাওয়া গেছে। পাখি ও অন্য কীটপতঙ্গের মধ্যেও এটির সন্ধান পাওয়া যায়। প্রাণীদের নিয়ে কয়েক দশক ধরে গবেষণা করে বিজ্ঞানীরা খুঁজে পান_ কুকুর, শেয়াল ও শূকরের চোখে চৌম্বক-আকৃষ্ট অনুভূতি সৃষ্টি করতে পারে এমন উপাদান রয়েছে। গত বছর এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করা হয়। কিন্তু মানুষ সিক্সথ সেন্সসক্ষম প্রাণী প্রথমবারের মতো বিষয়টি প্রমাণে সক্ষম হন জো কিরচভিনস্ক। বিজ্ঞানীদের দাবি, এ সেন্সের কারণেই দৃষ্টিহীন মানুষেরা কোনো কঠিন বস্তুর সামনে পড়ার আগেই টের পেয়ে যান। এটি আরও বেশি সত্য যারা জন্মান্ধ তাদের ক্ষেত্রে। আবার হারানো জিনিস খুঁজে পাওয়ার ক্ষেত্রে পারদর্শিতা দেখায় এ উপলব্ধি। অনেক বিজ্ঞানী আবার আমাদের তাপমাত্রা বোঝা ও বস্তুর ওজন বোঝার ক্ষমতাকে সিক্সথ সেন্স হিসেবে গণ্য করে থাকেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy