1 Answers

১৭৬৫ সালে বাংলার নবাব ইংরেজদের দেওয়ানি সনদ প্রদান করলে যে শাসন প্রণালীর উদ্ভব হয়, তা-ই ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। মীরজাফরের মৃত্যুর পর তাঁর পুত্র নাজিম-উদ-দৌলাকে শর্ত সাপেক্ষে বাংলার সিংহাসনে বসানো হয়। শর্ত ছিল, তিনিও তাঁর পিতার মতো ইংরেজদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেবেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্যের সুবিধা বাতিল করবেন। এই সময়ে ইংরেজ কম্পানি মোগল সম্রাটের কাছ থেকে বাংলার রাজস্ব আদায়ের ক্ষমতা বা দেওয়ানি লাভ করে। সম্রাট কম্পানিকে বার্ষিক রাজস্বের বদলে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি গ্রহণের অনুরোধ জানান। প্রথমবার কম্পানি এই অনুরোধ গ্রহণ করেনি। কিন্তু রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার ভারতবর্ষে এলে চুক্তির মাধ্যমে সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করেন এবং দ্বৈত শাসন চালু করেন। দ্বৈত শাসন ব্যবস্থায় কোনো রকম দায়িত্ব ছাড়াই কম্পানি লাভ করে ক্ষমতা। আর নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। রাজস্ব আদায়, সামরিক ব্যবস্থা এবং প্রশাসন পরিচালনার ক্ষমতাও চলে যায় ইংরেজ কম্পানির হাতে। আর নবাব থাকেন নামমাত্র শাসক। প্রশাসনেও তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।

8428 views Answered

Next steps