1 Answers

কোনো পতনশীল বস্তু যখন নিচে নেমে আসতে থাকে, তখন উচ্চতা হ্রাসের সাথে সাথে বিভবশক্তি হ্রাস পায়। তবে এই সময় বস্তুটির গতিশক্তি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। বস্তুতঃ, বিভবশক্তিই গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং বিভবশক্তি যে পরিমাণে হ্রাস পায়, গতিশক্তি একই পরিমাণে বৃদ্ধি পায়। এই কারণে বিভবশক্তি ও গতিশক্তির যোগফল অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুব থাকে।

7779 views Answered

Next steps