3 Answers
সাধারণ অর্থে উপযােগ বলতে কোন দ্রব্যের প্রয়ােজনীয়তা বা উপকারিতাকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে উপযােগ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। কোন দ্রব্য বা সেবার (উপকারি হউক আর ক্ষতিকর হউক) দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযােগ বলে। অধ্যাপক মেয়ার্সের মতে “উপযােগ হলাে কোন দ্রব্যের ঐ বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণে সক্ষম”। সুতরাং কোন দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব বা চাহিদা পূরণের ক্ষমতা থাকলেই ঐ দ্রব্য বা সেবার উপযােগ আছে বলে বিবেচ্য যেমন কলম দিয়ে আমাদের লিখার চাহিদা পূরণ হয়, পানি পিপাসা মেটায়, খাদ্য ক্ষুধা নিবারণ করে, ডাক্তারের পরামর্শ রােগ নিরাময়ের সহায়ক, নার্সের সেবা রােগীকে সুস্থ হতে সহায়তা করে। কাজেই উপরােক্ত দ্রব্য ও সেবা সমূহের উপযােগ রয়েছে।
সাধারণ অর্থে ‘উপযোগ’ বলতে উপকারিতাকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর মধ্যে ভোক্তার অভাব পূরণ করার যে ক্ষমতা থাকে, তাকে উপযোগ (Utility) বলে। যেমন– খাদ্য মানুষের ক্ষুধার অভাব পূরণ করে, কিংবা শিক্ষা মানুষের জ্ঞানের অভাব পূরণ করে থাকে। খাদ্য অথবা শিক্ষার এরূপ অভাব পূরণের ক্ষমতাকেই উপযোগ (Utility) বলে। উপযোগ এর বৈশিষ্ট্য উপযোগের বৈশিষ্ট্যসমূহ নিচে তুলে ধরে হলো– উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। অর্থের প্রান্তিক উপযোগ স্থির। উপযোগ একটি মানসিক ধারণা। ভোগের মাধ্যমে উপযোগ প্রকাশ পায়। উপযোগের ক্ষেত্রে নীতি-নৈতিকতার বিষয়টি বিবেচিত হয় না। স্থান-কাল-পাত্রভেদে উপযোগের পার্থক্য হয়। রেফারেন্স: অনুসরণ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy