1 Answers

যখন কোন ক্যাটায়ন একটি অ্যানায়নের খুব নিকটে আসে, তখন ক্যাটায়নের নিউক্লিয়াস তথা সামগ্রিক ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। একই সাথে ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। এই আকর্ষণ ও বিকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে সরে আসে। একে ক্যাটায়ন দ্বারা আনায়নের বিকৃতি বা পােলারায়ন বলা হয় এবং অ্যানায়নটি পােলারায়িত হয়েছে বলা হয়। অ্যানায়নকে এভাবে পােলারায়িত করার ক্ষমতাকে ক্যাটায়নের পােলায়ান ক্ষমতা বলা হয়।

4179 views Answered

Next steps