1 Answers
যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক শর্তাধীন থাকে তাকে সাপেক্ষ যুক্তিবাক্য বলে। এ ধরনের যুক্তিবাক্যে কোনাে শর্ত সাপেক্ষে কোনাে বক্তব্য বিষয়ের স্বীকৃতি বা অস্বীকৃতি উপস্থাপন করা হয়। যেমন - ‘যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে’ এবং ‘হয় অন্ধ ছাত্ররা অথবা খোড়া ছাত্ররা সাহায্য পাবে’। প্রথম যুক্তিবাক্যটির মূল বক্তব্য হলাে ‘সুশাসন প্রতিষ্ঠিত হওয়া’, কিন্তু এটি নির্ভর করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া’ শর্তের উপর। দ্বিতীয় যুক্তিবাক্যটির মূল বক্তব্য হলাে ‘ছাত্রদের সাহায্য পাওয়া; কিন্তু এটি নির্ভর করে ‘অন্ধ অথবা খােড়া’ হওয়ার উপর। এ দুটি সাপেক্ষ যুক্তিবাক্যের প্রকৃতি দু’রকম। সাপেক্ষ যুক্তিবাক্য দুই প্রকার; যথা: ক. প্রাকল্পিক যুক্তিবাক্য (Hypothetical Proposition) খ. বৈকল্পিক যুক্তিবাক্য (Disjunctive Proposition)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy