2 Answers
রাদারফোর্ড এর পরমাণুর মডেল সাফল্য পেয়েছে,তবে তার মডেলের কিছু ভুল ধারণা ও দেওয়া হয়েছিল।
১৯১১ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল বলে তার পরমাণু মডেল টি সাফল্য পায় নি। রাদারফোর্ড এর পরমাণু মডেলের সীমাবদ্ধতা/যে কারনে সাফল্য পায় নি:- ১. রাদারফোর্ড তার মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। ২. সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে।। কাজেই চার্জহীন সুর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে কিন্তু চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা সঠিক নয়। ৩. একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা দেওয়া হয়নি। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হবে। পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy