1 Answers

প্লেইন কার্বন স্টীলের সঙ্গে প্রধানতঃ ক্রোমিয়াম এবং অনেক সময় কিছুটা নিকেল যুক্ত করে যে অ্যালয় স্টীল সমূহ তৈরি করা হয়, সেগুলােকে স্টেইনলেস স্টীল বলে। এ সমস্ত স্টীলে সামান্য থেকে ৩৫% পর্যন্ত ক্রোমিয়াম থাকতে পারে। এসব স্টীল অত্যন্ত ক্ষয় ও মরিচারােধী। অতি সামান্য অক্সিডেশনের প্রভাবে এর উপরিতলে ক্রোমিয়াম বা নিকেল অক্সাইডের অতীব হালকা স্বচ্ছ আস্তরণ (Film) অত্যন্ত সফলতার সাথে দীর্ঘদিন পরবর্তী ক্ষয় ও মরিচা প্রতিরােধ করে। উক্ত অক্সাইডস্তর ধাতুর বর্ণ বা সৌন্দর্য নষ্ট করে না।

6418 views Answered

Next steps