1 Answers
মস্তিষ্কে রক্ত ক্ষরণ কিংবা আঞ্চলিকভাবে রক্ত চলাচল বন্ধ হওয়া---এই দুই অবস্থাই স্ট্রোক-এর আওতায় আসে। রোগীরা দুঅবস্থাতেই প্রায় একই ধরনের উপসর্গ বা লক্ষ্মণ (symptoms & signs) নিয়ে আসতে পারে। তবে রোগীর অবস্থা কতটা খারাপ তা নির্ভর করে মস্তিষ্কের অঞ্চলসমূহের কোন এলাকায় রক্ত চলাচলে ব্যত্যয় ঘটলো তার উপর, কতোটা এলাকা ক্ষতিগ্রস্ত হল এবং কতো দ্রুত ওই অঘটন ঘটে থাকে, তার উপর। সাধারণত যেসব লক্ষণ দেখা যায়: প্রধান উপসর্গ হলো হঠাৎ করে তীব্র মাথাব্যথা শুরু এবং এটি মাথার পেছনের দিকে আরও বেশি। রোগী অনেক সময় বলে থাকে এমন তীব্র মাথাব্যথা জীবনে আর কখনও হয়নি। মাথায় ফটফট বা মটমট শব্দ অনুভব করার পরপরই মাথাব্যথা শুরু হয়ে যাওয়া। হঠাৎ চেতনা কিংবা সতর্কতা হ্রাস পাওয়া অনুভূতি কিংবা চলাচল কমে যাওয়া বা কঠিন হয়ে পড়া মেজাজ ও ব্যক্তিত্বের পরিবর্তন এমনকি মানসিক বিভ্রম ও ক্রোধপ্রবণতা মাংসপেশির ব্যথা বিশেষ করে ঘাড় ও কাঁধে বমি বমি ভাব এবং বমি হওয়া সূর্যের আলোতে চোখে বিরক্তি বোধ করা খিঁচুনি ঘাড় শক্ত হয়ে যাওয়া দৃষ্টিশক্তির সমস্যা একটিকে দুটি দেখা, অন্ধবিন্দু ও সাময়িকভাবে একচোখে দৃষ্টিশক্তি লোপ পাওয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy