1 Answers
আসুন জেনে নেই ডায়রিয়া হলে কী করবেনঃ খাবার স্যালাইন ডায়রিয়া হলে খেতে হবে খাবার স্যালাইন। ওষুধ খাবার কোনো প্রয়োজন নাই। ডায়রিয়া হলে যে পানি ও লবণ শরীর থেকে বেরিয়ে যায়, সেটা খাওয়ার স্যালাইন দিয়ে পূরণ করলেই চলবে। বেশির ভাগ ডায়রিয়া নিজে থেকেই সেরে যায়। তরল খাবার ডায়রিয়া হলে ডাবের পানি, ভাতের মাড়সহ যে কোনো ধরনের তরল খাবার খাওয়া যেতে পারে। তরল খাবার শরীরে জন্য বেশ উপকারী। কারণ ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায় । ওষুধ খাবেন না সাধারণ ডায়রিয়া হলে ওষুধ খবার কোনো প্রয়োজন নেই। ডায়রিয়া ঠেকাতে অনেকে ব্যস্ত হয়ে যায় ওষুধ খেতে। এক্ষেত্রে ফ্লাজিল বা মেট্রোনিডাজলও খুব প্রচলিত ওষুধ। যা হাতের কাছেই পাওয়া য়ায়। কিন্তু কোনোভাবেই ওষুধ খাবেন না। কারণ ডায়েরিয়া ৩ দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। ডাক্তারের পরামর্শ সাধারণত ডায়রিয়া এমনিতে ভালো হয়। আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোনোভাবেই উল্টাপাল্টা ওষুধ খাওয়া যাবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy