1 Answers
ইতিহাসে সর্বপ্রথম নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত মোট বার বার কাবাঘরের সংস্কার ও স¤প্রসারণ কাজের উল্লেখ আছে। ক্রমানুসারে এগুলো নিম্নরূপÑ প্রথমবারÑ পৃথিবীতে মানব সৃষ্টির পর ফেরেশতাগণ কর্তৃক প্রথম কাবাঘর নির্মাণ করা হয়। দ্বিতীয়বারÑ হজরত আদম (আ.) কর্তৃক পুনঃনির্মাণ করা হয়। তৃতীয়বারÑ হজরত শীষ (আ.) কর্তৃক পুনঃনির্মাণ করা হয়। চতুর্থবারÑ হজরত ইব্রাহিম (আ.) কর্তৃক পুনঃনির্মাণ করা হয়। পঞ্চমবারÑ আমালিকা সম্প্রদায় কর্তৃক পুনঃনির্মাণ করা হয়। ষষ্ঠবারÑ জুরহাম সম্প্রদায় কর্তৃক পুনঃনির্মাণ করা হয়। সপ্তমবারÑ কুসাই বিন কিলাব কর্তৃক পুনঃনির্মাণ করা হয়। অষ্টমবারÑ মোযার সম্প্রদায় কর্তৃক পুনঃনির্মাণ করা হয়। নবমবারÑ কুরাইশগণ কর্তৃক পুনঃনির্মাণ করা হয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়াত প্রাপ্তির পাঁচ বছর আগে। তিনি এর নির্মাণকাজে অংশ নিয়েছিলেন এবং হজরে আসওয়াদকে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন। দশমবারÑ ৬৪ হিজরিতে হজরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের (রা.) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অন্তিম ইচ্ছে অনুযায়ী পুনঃনির্মাণ করেন। এগারতমবার : ৭৪ হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ কর্তৃক পুনঃনির্মাণ করা হয়। বারতমবারÑ ১০৪০ হিজরিতে ওসমানিয়া খলিফা চতুর্থ মুরাদ কর্তৃক পুনঃনির্মাণ করা হয়। এটাই আজ পর্যন্ত কাবাঘরের সর্বশেষ সংস্কার কাজ। এরপর ছোটখাট সংস্কার ব্যতীত কেউ কাবাঘরে হাত দেয়নি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy