2 Answers

ভর ও ওজনের ৫ টি পার্থক্যঃ 1. ভর হলো কোন বস্তুতে উপস্থিত মোট বস্তুকণার পরিমাণ , অন্যদিকে ওজন হলো বস্তুর প্রতি পৃথিবীর আকর্ষন এর পরিমাণ। 2. স্থানভেদে ভরের পরিবর্তন হয়না , স্থানভেদে ওজনের পরিবর্তন হতে পারে । 3. ওজনের একক নিউটন , ভরের একক কিলোগ্রাম । 4. ভর হলো মৌলিক রাশি , ওজন হলো লব্ধ রাশি । 5. ভর মাপার জন্য সাধারণ নিক্তি ব্যবহৃত হয় , কিন্ত ওজন মাপার জন্য স্প্রিং নিক্তি ব্যবহৃত হয় ।

8483 views

ভর: কোনো বস্তুতে পদার্থের পরিমাণই হচ্ছে ভর। ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। ভরের আন্তর্জাতিক একক কেজি কোনো বস্তুর ভর স্তানভেদে পরিবর্তিত হয় না। ওজন: কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওজন বলে ওজনকে w দ্বারা প্রকাশ করা হয়। ওজনের আন্তর্জাতিক একক নিউটন। বিভিন্নস্হানে বস্তুর ওজন বিভিন্ন হতে পারে। 

8483 views