1 Answers

প্রাণীর স্পষ্ট ছবিবিশিষ্ট কাপড় পরিধান করা শরীয়তসম্মত নয়। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রা. বলেন دَخَلَ عَلَيّ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ وَأَنَا مُتَسَتّرَة بِقِرَامٍ فِيهِ صُورَةٌ، فَتَلَوّنَ وَجْهُهُ، ثُمّ تَنَاوَلَ السِّتْرَ فَهَتَكَهُ، ثُمّ قَالَ: إِنّ مِنْ أَشَدّ النّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ، الّذِينَ يُشَبّهُونَ بِخَلْقِ اللهِ. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন। তখন আমি একটি পাতলা চাদর দিয়ে নিজেকে আবৃত করে রেখেছিলাম, যাতে ছবি আঁকা ছিল। (এটা দেখে) তিনি রাগান্বিত হলেন। অতপর তিনি চাদরটি নিয়ে ছিঁড়ে ফেললেন এবং বললেন, কিয়ামতের দিন কঠিন আযাব ভোগকারীদের মধ্যে তারাও থাকবে, যারা আল্লাহর সৃষ্ট প্রাণীর মত আকৃতি অঙ্কন বা নির্মাণ করে।  (সহীহ মুসলিম, হাদীস ২১০৭)

9568 views Answered

Next steps