1 Answers

হালাল পশুর সাতটি জিনিস খাওয়া নিষেধ। যথা, ১. প্রবাহিত রক্ত ২. অ-কোষ ৩. চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি ৪. মূত্রথলি ৫. পিত্ত ৬ ও ৭. নর ও মাদার গুপ্তাঙ্গ। এ সংক্রান্ত হাদীসটি হলো— كَرِهَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ مِنَ الشّاةِ سَبْعًا: الْمَرَارَةَ، وَالْمَثَانَةَ، وَالْغُدّةَ، وَالحَيَا، وَالذّكَرَ، وَالْأُنْثَيَيْنِ، وَالدّمَ. অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর সাতটি জিনিস অপছন্দ করেছেন:  পিত্ত মূত্রথলি মাংসগ্রন্থি  নর এর গুপ্তাঙ্গ মাদার এর গুপ্তাঙ্গ অন্ড-কোষ (প্রবাহিত) রক্ত           (কিতাবুল আছার মুহাম্মাদ রাহ., হাদীস ৮০৮)

6960 views