2 Answers
একথা নিশ্চিত করে বলা যাবে না কে কবে ক্যামেরা আবিষ্কার করেছিলেন। তবে এটা বলা যায়, ক্যামেরা আবিষ্কারের কৃতিত্ব নির্দিষ্ট কাউকে না দেয়া গেলেও বহুজনের পর্যায়ক্রমে শ্রম ও উন্নতির ফসল আজকের ক্যামেরা। ১০২১ সালে ইরাকের বিজ্ঞানী ইবন-আল- হাইতাম আলোক বিজ্ঞানের ওপর সাত খণ্ডের একটি বই লিখেছিলেন আরবি ভাষায়, এর নাম ছিল কিতাব আল মানাজির। সেখান থেকে ক্যামেরার উদ্ভাবনের প্রথম সূত্রপাত। দৃশ্য ধারণের জন্য লেন্সের প্রয়োজনীয়তা এখানে পুনরুক্তি হয়েছিল। এরপর হাতে বহনযোগ্য ক্যামেরার নকশা প্রণয়ন করেন জোহান জন ১৬৮৫ সালে। স্যার আলেকজান্ডার ওলকট (১৭৫৮-১৮২৮)ইং প্রথম ক্যামেরা উদ্ভাবন করেন এবং ১৮৪০ সালে তিনি তা পেটেন্ট করেন। ১৮৮৫ সালে জর্জ ইস্টম্যান তার প্রথম ক্যামেরা ‘কোডাক’-এর জন্য পেপার ফিল্ম উৎপাদন করেন। বাণিজ্যিকভাবে এটাই ছিল বিক্রির জন্য তৈরি প্রথম ক্যামেরা। এর ঠিক এক বছর পরে পেপার ফিল্মের পরিবর্তে সেলুলয়েড ফিল্মের ব্যবহার চালু হয়। এরপর আর পেছন ফিরে তাকানো নয়। ১৯৪৮ সালে প্রথম আবিষ্কৃত হয় পোলারয়েড ক্যামেরা, যা দ্বারা মাত্র এক মিনিটে ছবিকে নেগেটিভ ইমেজ থেকে পজিটিভ ইমেজে রূপান্তর করা সম্ভব হয়। দীর্ঘ ৭৫ বছর অ্যানালগ ক্যামেরার রাজত্ব চলার পর ১৯৭৫ সালে কোডাকের স্টিভেন স্যাসোন প্রথম ডিজিটাল ক্যামেরার উদ্ভাবন করেন। এভাবেই আজ ক্যামেরা মানুষের হাতের মুঠোয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy