1 Answers
কর রেয়াত পাওয়ার উপযুক্ত বিনিয়োগের খাত: করদাতার বিনিয়োগ খাতের তালিকা নীচে দেয়া হলো: জীবন বীমার প্রিমিয়াম। সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা। স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা। কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা। যে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনমন স্কীমে বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০/- টাকা বিনিয়োগ। সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ বাংলাদেশের ষ্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানীর শেয়ার, স্টক, মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ। বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারী বন্ডে বিনিয়োগ; নির্দিষ্ট সীমার মধ্যে একটি কম্পিউটার বা ল্যাপটপ ক্রয়ে বিনিয়োগ।
8011 views
Answered