1 Answers
বাংলাদেশের সবচে’ বড় গ্রামের নাম কী? জানতে চাইলে যে কেউ এক বাক্যে বলবে হবিগঞ্জ জেলার বানিয়াচং। আর বাংলাদেশের সবচে’ ছোট গ্রাম কোনটি? এমন প্রশ্নে অনেকেই দ্বিধায় পড়ে যাবেন। ধারণা করা হচ্ছে, সিলেটের বিশ্বনাথ উপজেলার রাস্তাবিহীন ‘শ্রীমুখ’ গ্রামটিই বাংলাদেশের সবচে’ ছোট গ্রাম! কেননা, ইতিপূর্বে বাংলাদেশের সবচে’ ছোট গ্রাম হিসেবে আলোচিত হওয়া কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের ‘তিলইন’ গ্রামের জনসংখ্যা ৪০ জন। যাদের সবাই হিন্দু ধর্মাবলম্বী বলে জানা যায়। অপরদিকে, বিশ্বনাথের শ্রীমুখ গ্রামের বর্তমান জনসংখ্যা পাঁচজন। এর মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু। এই গ্রামের একমাত্র পুরুষ সদস্য সৌদি প্রবাসী। ভোটার সংখ্যা মাত্র তিন। সমাজ সচেতন অনেকেই মনে করেন, শ্রীমুখ শুধু এশিয়ারই নয়, বিশ্বের সবচে’ ছোট গ্রামও হতে পারে। বিশ্বনাথ উপজেলা সদর হতে প্রায় ৯ কিলোমিটার দূরে স্থানীয় খাজাঞ্চী ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও এবং তেলিকোনা গ্রামের মধ্যবর্তী জায়গায় এই গ্রামের অবস্থান। খোঁজ নিয়ে জানা যায়, ৬০শতক জায়গাজুড়ে ‘এক বাড়ি-একঘরে এক গ্রাম’ খ্যাত শ্রীমুখ গ্রামে একসময় হিন্দু পরিবারের বসবাস ছিল। ১৯৬৪ সালের রায়টের সময় ওই হিন্দু পরিবার বাড়িটি স্থানীয় আপ্তাব আলীর পূর্বপুরুষের কাছে বিক্রি করে ভারতে চলে যান। বর্তমানে আপ্তাব আলীর পরিবার এই গ্রামে বসবাস করে আসছেন। তবে, তিনি দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। আর বাড়িতে বসবাস করছেন তার স্ত্রী-কন্যা ও দুই বোন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy