Bron?
Amar mokhe 10 years jabot bron er problem. Akon aj 1 mas jabot infraction hoye gece onek boro boro guda ar rokto pus ber hocce doctor dekhaici but 19/20 kom buji kinto akono poro pori jacche na ki korbo
1 Answers
ব্রণ সমস্যা টা বেশিরভাগ মানুষেরই কিছু না কিছু থেকে থাকে। কারো অল্প আবার কারো বেশি পরিমাণে।
নিম্নলিখিত কারণে আপনার হরমোনের সমস্যাজনিত কারণে হয়ে থাকে:
(১) নিয়মিত ঘুমাতে হবে। ঘুম ও ব্যায়াম হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ও সর্বোত্তম ওষুধ। তাই আমাদের ঘুম ও ব্যায়াম অনুশীলণ করা অত্যন্ত প্রয়োজনীয়।
(২) পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।আমরা হয়তো অতিরিক্ত গরম পড়ায় পানি পান করি।কিন্তু শীতকালে পানি পান অতোটা করা হয়ে থাকে না।
তাই আমাদের ঘুমানো এবং নিয়মিত অনুশীলনের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত।
(৩)শাকসবজি ও ভিটামিন যুক্ত ফলমূল খেতে হবে। জাঙ্কফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ জাঙ্ক ফুডে অতিরিক্ত চর্বি জাতীয় এসিড থাকে, তাই চর্বির কারণে মুখমন্ডলে তেলতেলে ভাব দেখা দেয়।
(৪)কোনো কাজ বাইরে থেকে আসার পরে মুখমণ্ডল ধুয়ে নিতে হবে বা অজু করে নিতে পারেন। বাইরের অতিরিক্ত ধূলাবালির কারণেও ব্রণ উঠে থাকে ।
(৫) অনেকের বয়সন্ধিকালের কারণে ব্রণ উঠে থাকে ,তার কার্যকলাপের মাধ্যমে!
মানসিক চাপের কারণে আমাদের ব্রণ উঠে থাকে।
সবসময় হাসিখুশি মন নিয়ে থাকতে হবে।যাতে মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায়।
সর্বোপরি বলা যায়,মস্তিষ্কে কোনো চাপ না নিয়েই বিভিন্ন কাজ সম্পূর্ণ করা এবং অভ্যাস ঠিকমত রাখা বা করা।অভ্যাস পরিবর্তনের কারণে মুখের ব্রণ ওঠে থাকে।
#ভাল থাকুন সুস্থ থাকুন।ধন্যবাদ