একজন ব্যবসায়ী তার প্রতি একক পণ্যের দাম ১৮% বৃদ্ধি করে এবং পুনরায় ২৫% বৃদ্ধি করে। বৃদ্ধিকৃত মোট মূল্য মুল দামের শতকরা কত শতাংশ। অংকটা কেউ একটু বুঝিয়ে ব্যাখ্যামুলক সমাধান করলে সত্যি খুব উপকার হত।

1690 views

1 Answers

মনে করি, পণ্যের মূল্য ১০০ টাকা 

১৮% দাম বৃদ্ধি পাওয়ায় পণ্যের মূল্য ১০০+১৮ টাকা

=১১৮ টাকা 

আবার, 

পণ্যের দাম ২৫% বৃদ্ধি পায়, অর্থাৎ 

১০০ টাকায় বৃদ্ধি পায় ২৫ টাকা 

১ টাকায় বৃদ্ধি পায় ২৫/১০০ টাকা

১১৮ টাকায় বৃদ্ধি পায় (২৫×১১৮)/১০০ টাকা 

= ২৯.৫ টাকা 

পণ্যের সর্বশেষ মূল্য ১১৮+২৯.৫ টাকা=১৪৭.৫ টাকা 

মোট মূল্য বৃদ্ধি পেল ১৪৭.৫-১০০টাকা

=৪৭.৫ টাকা 

লক্ষ্য করুন, পণ্যের মূল দাম ছিল ১০০ টাকা। দুই দফায় দাম বাড়ানোর পর পণ্যের মূল্য ১০০ টাকায় মোট ৪৭.৫ টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বৃদ্ধিকৃত মূল্য মূল দামের ৪৭.৫%

উত্তরঃ ৪৭.৫%

1690 views