আলিয়া মাদ্রাসায় শিক্ষক নিয়গ?
আলিয়া মাদ্রাসায় বাংলা ইংরেজি শিক্ষক নিবন্ধনের জন্য কি ধরনের বই পড়ে প্রস্তুতি নিলে ভাল হবে?
1 Answers
আলিয়া মাদরাসার শিক্ষক নিবন্ধন আর স্কুল এর হাইস্কুল নিন্ধন এর মান সম্পূর্ণ সমান। আর পরিক্ষা একদিনেই একই প্রশ্ন দিয়েই হয়। তাই আপনি স্কুল আর মাদরাসার জন্য ইংরেজি বা বাংলা শিক্ষক নিবন্ধিত হতে চাইলে নিদিষ্ট একটি সিলেবাস অনুসরণ করলেই হবে।
এবার আসি আপনার মূল উত্তরে আপনি যদি আলিয়া মাদরাসায় শিক্ষক নিবন্ধিত হতে চান তাহলে আপনাকে ৩ টি ধাপ অতিক্রম করে পাশ করতে হবে তখনই আপনি একজন নিবন্ধনধারি হতে পারের।
১ম ধাপ: প্রিলিতে আপনাকে পাশ করতে হবে। প্রিলিতে পাস করার জন্য সকল বিভাগের নিবন্ধনধারিদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ MCQ এ পরিক্ষা দিয়ে নিদিষ্ট স্কোর অর্জন করতে হবে তখনই ২য় ধাপে অংশগ্রহণ করতে পারবেন নয়ত আপনি বাতিল বলে গণ্য হবে।
২য় ধাপ: লিখিত পরিক্ষা এই লিখিত পরিক্ষায় আপনি যে বিষয়ের উপর নিবন্ধিত হবেন সে বিষয়ে ১০০ নাম্বারের পরিক্ষায় নিদিষ্ট স্কোর অর্জন করতে হবে তখন আপনি ভাইভাতে ডাক পাবেন।
৩য় ধাপ : ভাইভা এখানে আপনাকে কর্তৃপক্ষ বিভিন্ন কাগজপত্র সার্টিফিকেট যাচাই করবে। আপনার নিবন্ধিত বিষয় এবং সাধারণ জ্ঞান বা যে কোনো প্রশ্ন করতে পারে।
সকল ধাপ অতিক্রম করে পাশ করতে পারলেই আপনি একজন নিবন্ধিত শিক্ষক হবেন। এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন চাকরির জন্য এবং এনটিআরসি আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিবে।
প্রস্তুতি কি নিবেন? আপনি যে বিষয়ে নিবন্ধনধারি হতে চান যেমন বাংলা সে বাংলা সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করুন। যেমন বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ ইত্যাদি বিস্তারিত জানার জন্য ও পড়ার জন্য প্রফেসার এর ১৭-১৮ত বেসরকারি শিক্ষক নিবন্ধন বইটি ফলো করুন।
আর প্রিলিতে পাশ করার জন্য গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ে ভালো করে প্রস্তুতি নিন। প্রফেসরের বেসরকারি ১৭-১৮ত বেসরকারি শিক্ষক নিবন্ধন বইটি ফলো করুন। তাছাড়া ও প্রতিমাসের কারন্ট অ্যাফেয়ার্স বই পড়ুন। আর বিগত সালের সকল প্রশ্নোত্তর পড়ুন। আশাকরি এতেই আপনি সফল হবেন ইনশাল্লাহ।
আরো জান্তে বিজিট করুন: https://www.ansunique.com/