ব্যাডমিন্টন খেলায় পয়েন্ট কতটি ?
ব্যাডমিন্টন খেলায় পয়েন্ট গণনার নিয়ম কি ?
কত পয়েন্টে গেম হয় ?
1 Answers
®ব্যাডমিন্টন খেলার মৌলিক নিয়মকানুন এবং পয়েন্ট স্কোর করার নিয়ম: ◦ ২১ পয়েন্টের ৩ টি গেম নিয়ে একটি ম্যাচ হয়। ◦ প্রতিবার সার্ভ করলে একটি করে পয়েন্ট অর্জিত হয়। ◦ যে পক্ষ একটি র্যালি জেতে তার স্কোরের সাথে একটি পয়েন্ট যুক্ত হয়। ◦ সর্বমোট ২০ পয়েন্টের খেলা শেষে যে পক্ষ প্রথমে ২ পয়েন্ট লিড নিয়েছিল সেই পক্ষই জিতবে। ◦ সর্বমোট ২৯ পয়েন্টের খেলা শেষে যে পক্ষ ৩০ নং পয়েন্টটি করতে পারবে সে ই জিতবে। ◦ যে পক্ষ একটি গেম জিতবে পরের গেম শুরুতে সেই সার্ভ করবে। বিরতি এবং পার্শ্ব পরিবর্তন ◦ লিডিং পয়েন্ট যখন ১১ তে পৌঁছবে তখন খেলায় ৬০ সেকেন্ডের একটি বিরতি হবে। ◦ পরপর দুটি গেমের মধ্যে ইচ্ছা করলে ২ মিনিটের বিরতি নেয়া যাবে। ◦ তৃতীয় বারের খেলায় লিডিং পয়েন্ট ১১ হলে খেলোয়াড়গণ পার্শ্বপরিবর্তন করবেন। সিঙ্গেল খেলা ◦ খেলার শুরুতে (০-০) এবং সার্ভারের স্কোর যখন জোড়া সংখ্যা হবে তখন সে তার ডানের কোর্ট থেকে সার্ভ করবে। সার্ভারের স্কোর বিজোড় সংখ্যা হলে তার বামের কোর্ট থেকে সার্ভ করবে। ◦ একজন সার্ভার যখন একটি র্যালি জিতবে তখন সার্ভার একটি পয়েন্ট পাবে এবং তারপরে সার্ভার কোর্ট বদল করে সার্ভ করবে। ◦ রিসিভার যদি কোনো র্যালি জেতে তাহলে তার স্কোরে একটি পয়েন্ট যুক্ত হবে এবং সে তখন সার্ভার হবে। সবসময় সঠিক সার্ভিস কোর্ট থেকে সার্ভ করতে হবে- স্কোর যদি বিজোড় হয় তবে বামের কোর্ট থেকে আর স্কোর যদি জোড় হয় তবে ডানের সার্ভিস কোর্ট থেকে সার্ভ করতে হবে। দ্বৈত খেলা ◦ প্রতি পার্শ্ব থেকে একজন করেই সার্ভিস খেলতে পারবে। ◦ ডায়াগ্রামে প্রদর্শিত আবর্তন নিয়মে সার্ভিস খেলা একজন খেলোয়াড় থেকে আরেকজনের কাছে যায়। ◦ খেলার শুরুতে এবং স্কোর যখন জোড় সংখ্যা হয় সার্ভার তার ডানের সার্ভিস কোর্ট থেকে সার্ভ করবে। যখন এটা বিজোড় হবে তখন তার বামের সার্ভিস কোর্ট থেকে সার্ভ করবে । ◦ সার্ভিং পক্ষ যদি র্যালি জেতে তবে সাভিং পক্ষের স্কোরে একটি পয়েন্ট যুক্ত হবে এবং একই সার্ভার সার্ভিস কোর্ট বদল করে পুনরায় সার্ভ করবে। ◦ সার্ভিং পক্ষ যদি কোনো র্যালিতে হেরে যায় তাহলে রিসিভিং পক্ষ একটি পয়েন্ট পাবে। তখন রিসিভিং পক্ষ নতুন সাভিং পক্ষতে পরিণত হবে। ◦ কোনো পয়েন্ট অর্জন না করা পর্যন্ত খেলোয়াড়েরা কেউই নিজ নিজ সার্ভিস কোর্ট বদলাতে পারবে না।