মোট নবী কয় জন?

4602 views

3 Answers

মুসনাদে আহমদ, তাবারানী, হিলইয়াতুল আওলিয়া ও জামেউল আহাদীস নামক হাদীসের কিতাবসমুহে রয়েছে “নবীদের সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার।


সবার জানার জন্য অনুবাদসহ তাবারানী থেকে হাদীসটির আরবী বর্ণনাও তুলে ধরলাম।


قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، كَمْ وَفَاءُ عِدَّةِ الأَنْبِيَاءِ؟ قَالَ:"مِائَةُ أَلْفٍ وَأَرْبَعَةٌ وَعِشْرُونَ أَلْفًا، الرُّسُلُ مِنْ ذَلِكَ ثَلاثُ مِائَةٍ وَخَمْسَةَ عَشَرَ جَمًّا غَفِيرًا".

অর্থাৎ, (হযরত আবু জার রা. হতে বর্ণিত) আমি বললাম হে আল্লাহর নবী(সাঃ)! নবীদের মোট সংখ্যা কত? রাসুল (সাঃ) জবাব দিলেন- একলক্ষ ২৪ হাজার। তন্মধ্যে বৃহৎ সংখ্যায় ৩১৫ জন রাসুল। 


অতএব, নবীদের মোট সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার

4602 views Answered

কুরআন শরীফে ২৫ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু আসলে তাদের সংখ্যাধিক । এক বর্ননা মতে তাদের সংখ্যা ১লক্ষ ২৪ হাজারর (মিশকাত) আরেক মতে ২লক্ষ ২৪ হাজার

4602 views Answered
পবিত্র কোরআনে ২৫ জন নবীর নাম উল্লিখিত আছে ।
এই ইংরেজি ইসলামিক ওয়েবসাইট ও অনেক ইসলামী চিন্তাবিদের মতে মোট নবীর সংখ্যা ১২৪০০০ জন । তবে এসম্পর্কে আল্লাহ তাআলা ই ভালো জানেন ।
4602 views Answered

Related Questions

Next steps