1 Answers

এখনো পর্যন্ত আমাদের জানা তথ্যানুযায়ী প্রোটন ও নিউট্রনের চার্জ এদের মাঝে অবস্থিত দুই ধরণের কোয়ার্ক কণার উপর নির্ভরশীল। এরা হলো- আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক।

আপ কোয়ার্ক এর চার্জ = +২/৩

ডাউন কোয়ার্ক এর চার্জ = -১/৩


প্রোটনে দুটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক থাকে, তাই এর চার্জ = 2/3+2/3+(-1/3) = +1

নিউট্রনে দুটি ডাউন কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্ক থাকে, তাই এর চার্জ = 2/3+(-1/3)+(-1/3) = 0


বিঃদ্রঃ ইলেকট্রন ভিন্নধর্মী কণা, এর চার্জে কোয়ার্ক কণার অবদান নেই।

4435 views