3 Answers
হিন্দুধর্ম একাধিক ধর্মীয় ঐতিহ্যের সমন্বয়ে গঠিত। এই ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই।লৌহযুগীয় ভারতের ঐতিহাসিক বৈদিক ধর্মে এই ধর্মের শিকড় নিবদ্ধ। উতসঃ http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81
আমরা যদি জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের অন্যান্য প্রধান ধর্মগুলির দিকে তাকাই, তাহলে দেখব প্রতিটি ধর্মই কোনো না কোনো একক ধর্মপ্রচারকের দ্বারা প্রবর্তিত। গৌতম বুদ্ধ বৌদ্ধধর্ম প্রবর্তন করেছিলেন ; যিশু খ্রিস্ট খ্রিস্টধর্ম এবং হযরত মোহাম্মদ ইসলাম ধর্ম প্রবর্তন করেন। কিন্তু সনাতন বৈদিক ধর্ম কোনো এক জন মাত্র ব্যক্তির দ্বারা প্রবর্তিত হয়নি। এটি সনাতনত্বের তথা চিরন্তন সত্যের একটি অনন্য বৈশিষ্ট্য। কোনো এক জন নির্দিষ্ট ব্যাক্তির জীবনকথা সনাতন ধর্মের ভিত্তি নয়। তাহলে আমাদের সনাতন ধর্মের ভিত্তিটি কী ; এর প্রামাণিকতাই বা কোথায়? সনাতন ধর্মের ভিত্তি হল সেই পরম সত্য ; এক ও অদ্বিতীয় পরমেশ্বর যাকে নানান নামে সকল ধর্মে উপাসনা করা হয়। ব্রহ্মজ্ঞ ঋষিদের ঈশ্বরদর্শনের প্রত্যক্ষ অভিজ্ঞতাই সনাতন ধর্মের প্রামাণিকতা। আমরা সাধারণ মানুষেরা ঈশ্বর সম্পর্কে যা অনুভব করি, তা অসম্পূর্ণ। একমাত্র মহান,সত্যদ্রষ্টা,আপ্তকাম ঋষিদের কাছেই ঈশ্বরের মহান সত্যটি প্রকাশিত হয়েছিল যা প্রাচীন ঋষিগণ এক অদ্বিতীয়,সত্য,পবিত্র জ্ঞানময় গ্রন্থের মাধ্যমে প্রকাশ করেছিলেন আর সেই গ্রন্থ,পবিত্র বেদ ই সনাতন ধর্মের মূলভিত্তি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy