1 Answers
এই ধরনের মধু সাধারণত ১০০% খাঁটি হয়না বেশিরভাগেই। খুব কম সম্ভবনা আছে নির্ভেজাল হবার।
এই ধরনের মধুতে বিভিন্ন কেমিকেল, মিষ্টি জাতিয় দ্রব্য, বেশিদিন রাখার জন্য মেডিসিন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে।
এই ধরনের বাজারের মধু খাওয়াতে অনেক সময় উপকারের চেয়ে পার্শপ্রতিক্রিয়া বেশি হতে পারে।
জেনে নিন খাঁটি মধু চেনার কিছু উপায়:
১. এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ মধু দিন। তার পর আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। মধু পানির সঙ্গে মিশে গেলে নিশ্চিত হবেন সেটা ভেজাল মধু। আর মধু যদি ছোট পিণ্ডের মতো গ্লাসের পানিতে ছড়িয়ে যায়, তা হলে বুঝবেন সেটি খাঁটি মধু।
২. নকল মধুতে ফেনা হয়। এ ছাড়া একটু টকটক গন্ধ থাকবে এবং গন্ধ তেমন ভালো হয় না।
৩. নকল মধু বেশ পাতলা হয়। স্তরগুলো আলাদা করা যায়। এ ছাড়া খেতে সুস্বাদু হয় না। এ ছাড়া তলানিটা খসখসে থাকে।
৪. সামান্য মধু আঙুলে নিন, এর পুরুত্ব দেখুন। আসল মধু অনেক বেশি আঠালো হবে।
৫. খাঁটি মধু ড্রপ অবস্থায়ই গ্লাসের নিচে চলে যাবে। তার পর আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। মধু পানির সঙ্গে মিশে গেলে নিশ্চিত হবেন সেটি ভেজাল মধু। আর মধু যদি ছোট পিণ্ডের মতো গ্লাসের পানিতে ছড়িয়ে যায়, তা হলে বুঝবেন সেটি খাঁটি মধু।
৬. মধু যদি নকল না হয়, তবে দীর্ঘদিন থাকলেও মধুর নিচে জমাট বাঁধবে না। এ ছাড়া পিঁপড়া ধরবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy