1 Answers

বিমান আরোহণের সাথে সাথে বাইরের চাপ কমতে থাকে যেখানে অভ্যন্তরীণ [কেবিন] চাপ অভিন্ন থাকে। যদি বিমানের জানলাগুলো চার কোণের হতো তবে, উড্ডীয়মান অবস্থায় বাইরের বাতাসের চাপ জানালার কাঁচের এই চারটি কোণেই বেশি পরিমাণে আপতিত হয়। এই চাপ খুব বেশি বেড়ে গেলে কোণগুলো আর তা বহন করতে পারে না। ফলে জানালাটি ভেঙে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা থাকে। এ কারণেই সব ধরনের বিমানে জানালাগুলো গোলাকৃতি করে নির্মাণ করা হয়। ফলে, বাতাসের চাপ কাচের সর্বত্র সমানভাবে পড়ায় তা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে না। তাই বিমানের জানালা গুলো গোল রাখা হয়।

1633 views Answered

Next steps