1 Answers

প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে নোবেল পুরস্কারের জন‌্য প্রার্থী নির্বাচনের সুপারিশমালা মনোনয়নপত্র গ্রহণ করে । নোবেল কমিটি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ‌্যে সুপারিশমালা চূড়ান্ত করে এবং প্রার্থী নির্বাচনও চূড়ান্ত করে । ১৫ নভেম্বরের মধ‌্যে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হয় এবং প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত‌্যু দিবস ১০ ডিসেম্বর পুরস্কার প্রদান করা হয় ।

একমাত্র শান্তির ক্ষেত্রে পুরস্কার দেয়ার জন‌্য ব‌্যক্তির পাশাপাশি কোনো প্রতিষ্ঠানকেও নির্বাচিত করা যায় ।

কোন নির্বাচিত ব‌্যক্তি পুরস্কার প্রত‌্যাখান করলে পুরস্কারের অর্থ তহবিলে জমা হয় ।

একটি বিষয়ে সর্বোচ্চ ৩ জন পুরস্কারের জন‌্য নির্বাচিত হতে পারবে ।

শান্তি পুরস্কার নরওয়য়ের রাজধানী অসলোতে এবং অন‌্যান‌্য পুরস্কার সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠানের মাধ‌্যমে প্রদান করা হয় ।

পুরস্কার গ্রহণের ক্ষেত্রে কোনো দেশের সরকার পুরস্কার বিজয়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে নির্বাচিত ব‌্যক্তি পরবর্তীতে যে কোনো সময় পুরস্কার গ্রহণ করতে পারে ।

কোন মৃত ব‌্যক্তিকে পুরস্কারের জন‌্য নির্বাচিত করা যাবে না । এক্ষেত্রে ব‌্যতিক্রম ১৯৬১ সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় বিমান দুর্ঘটনায় নিহত জাতিসংঘের মহাসচিব দ‌্যাগ হ‌্যামারশোল্ডকে ।

1950 views

Related Questions