যোনি দিয়ে সাদা এবং ঘন কিছু বের হয়।?

সব কিছু আগে স্বাভাবিক ই ছিল, কিন্তু প্রথমবার সেক্স করার পর থেকে প্রায় প্রতিদিন ই যোনি দিয়ে সাদা এবং ঘন কিছু বের হয়।  আর প্রচুর গন্ধ বের হয়। আসলে এগুলো কি আর তার জন্য কি করা যেতে পারে? কেউ জানলে দয়া করে বলবেন৷ 

2720 views

1 Answers

আপনার যোনী দিয়ে যেটা বের হচ্ছে এটা সদাস্রাব।সাদস্রাব নারীদের খুব সাধারণ একটি সমস্যা। সাদাস্রাব কখনো ভারী বা কখনো পাতলা হয় , সাদা বা কিছুটা হলুদ বর্ণের হয়ে থাকে, বিশেষ করে এই সমস্যাটি নারীদের মাসিক চক্রের সময় বেশি হয়ে। আবার গর্ভকালে বাচ্চা হওয়ার বেশ কয়েদিন আগে থেকে সাদাস্রাব এর সমস্যা দেখা দিয়ে থাকে। অনেক সময় এই সমস্যাটি কোন কারণ ছাড়াও হতে পারে এবং তখন যৌনাঙ্গে জ্বালাপোড়া, অস্বস্তি, চুলকানি ও গন্ধ হয়ে থাকে। সাদাস্রাব হওয়ার পিছনে আরও কিছু কারণ আছে তা হল- দেহে হরমোনের পরিবর্তন, দেহে ইস্ট্রজেনের মাত্রা বৃদ্ধি পাওয়া, যৌনাঙ্গে ইনফেকশন, এসিডিটি। তবে বিশেষ এই সমস্যাগুলো দেহে দেখা দিলে সাদাস্রাব হলুদ বা হালকা সবুজ বর্ণের ও বাজে গন্ধযুক্ত হয়ে থাকে। সাদাস্রাব হওয়ার কিছু সাধারণ কারণ হল অপরিষ্কার থাকা, পিরিয়ডের সময় দীর্ঘক্ষণ প্যাড বা ন্যাপকিন পরে থাকা এবং দেহে রক্তশুন্যতা ও ডায়াবেটিস থাকলেও সাদাস্রাবের সমস্যা দেখা দেয়। অনেকে নারীরাই এই সমস্যায় ডাক্তারদের সাথে কথা বলতে লজ্জা পেয়ে থাকেন। কিন্তু এই সমস্যা দীর্ঘদিন ধরে হতে থাকলে জটিল সমস্যা ও হতে পারে। তাই দ্রুত একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে চিকিৎসা গ্রুহণ করুন। আশাকরি উত্তর পেয়েছেন।

2720 views Answered

Related Questions

Next steps