২০২০ সালের প্রবিত্র ঈদুল আজহার সাম্ভব্য তারিখ?


চাঁদ দেখার উপর নির্ভরশীল এ ঈদ। যার একটি হলো ১ শাওয়াল পবিত্র ঈদুল ফিতর। আর দ্বিতীয় হলো ১০ জিলহজ কুরবানির 

যেহেতু আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই চাঁদ দেখা ছাড়া নিশ্চিত করে ঈদের তারিখ বলা যায় না। তবে ১৪৪১ হিজরি সালের ঈদুল আজহা ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঈদুল আজহাও চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তারপরও জিলকদ মাসের চাঁদের ওপর নির্ভর করে এ কথা নিশ্চিত করেই বলা যায়, যদি চলতি জিলকদ মাস ২৯ দিনে সম্পন্ন হলেই এবারের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৩১ জুলাই।

তাছাড়া টাইমঅ্যান্ডডেট ডটকম -এ বাংলাদেশে ৩১ জুলাই শুক্রবার পবিত্র ঈদুল আজহার তারিখ দেখানো হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ২১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ রোববার সন্ধ্যায় পবিত্র হজের মাস জিলহজ গণনা শুরু ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসবে।

সে (২১ জুলাই) দিন সন্ধ্যায় যদি বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় তবে ২২ জুলাই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আর ৩১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

আর যদি ২১ জুলাই মোতাবেক ২৯ জিলকদ সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যায় তবে ২৩ জুলাই পবিত্র জিলহজ মাস শুরু হবে এবং ২০২০ সালের ১ আগস্ট যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

টাইমঅ্যান্ডডেট ডটকম তাদের সাইটে বাংলাদেশে ২০২০ সালের ঈদুল আজহার তারিখ দেখিয়েছে ৩১ জুলাই শুক্রবার।

আর ২০২১ সালের ঈদুল আজহার তারিখ হিসেবে ২০ জুলাই মঙ্গলবার উল্লেখ করেছে।


1730 views

0 Answers

Related Questions

Next steps