নগদ সঞ্চয়?
নগদ মোবাইল ব্যাংকিং একাউন্টে আমি যদি 20 হাজার টাকা রাখি এক মাসে কত টাকা লাভ পাবো?
2687 views
1 Answers
আপনি ২০,০০০/= টাকা নগদ একাউন্টে রাখলে আপনি বছরে ৭.৫% মুনাফা পাবেন... তার মানে ২০,০০০*৭.৫%= ১,৫০০ টাকা... আর মাসে হবে ১,৫০০/১২=১২৫...আপনি মাসে ১২৫ টাকা পাবেন...
নগদ-এর সকল নিয়মিত গ্রাহক নিচের ছকে উল্লিখিত হারে মুনাফা পাবেন-
মুনাফার স্ল্যাব বার্ষিক মুনাফা হার
৫০০১ টাকা থেকে ৫০০,০০০ টাকা ৭.৫%
১০০১ টাকা থেকে ৫০০০.৯৯ টাকা ৫.০%
০ টাকা থেকে ১০০০.৯৯ টাকা ০.০%
- মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে।
- প্রতিদিনের মুনাফার হার হিসাব করে মাস শেষে মুনাফা প্রদান করা হবে
- দেশের আইন অনুযায়ী প্রযোজ্য ট্যাক্স বা ভ্যাট কর্তনের পর সরাসরি নগদ অ্যাকাউন্টে মুনাফার অংশ পাঠিয়ে দেয়া হবে
- গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাস জনিত কোনো সমস্যার কারণে মুনাফা বিতরণ করা না গেলে, সে মাসে উক্ত গ্রাহক কোনো মুনাফা পাবেন না
- মুনাফা লাভের জন্য গ্রাহকের অ্যাকাউন্ট অবশ্যই চালু থাকতে হবে
- ‘নগদ’ কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই, যেকোনো সময় ক্যাম্পেইনের যেকোনো শর্তাবলি পরিবর্তন বা পরিবর্ধন এমনকি ক্যাম্পেইন বাতিল করারও অধিকার সংরক্ষণ করে।
- প্রযোজ্য আইন, রেগুলেটরি নির্দেশিকা কিংবা নিজস্ব নীতির উপর ভিত্তি করে, ‘নগদ’ মুনাফা বাতিল করার অধিকার সংরক্ষণ করে
2687 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy