1 Answers
আসিফ মহিউদ্দীন (জন্ম ২৪ ফেব্রুয়ারি, ১৯৮৪) একজন বাংলাদেশী নাস্তিক্যবাদী, ধর্মনিরপেক্ষ কর্মী, ধর্মীয় সমালোচক এবং নারীবাদী। ২০১২ সালে তিনি ডয়চে ভেলে থেকে দ্য ববস-বেস্ট অফ অনলাইন এক্টিভিজম পুরস্কার লাভ করেন, যেখানে বলা হয়, "আসিফের ব্লগ ছিল বাংলাদেশের সবথেকে বেশি পঠিত ওয়েব পাতাগুলোর মধ্যে একটি, এবং এটি বাংলাদেশের " জন-বিরোধী রাজনীতি" এর ক্ষেত্রে ধর্মীয় মৌলবাদের কঠোর সমালোচনার জন্য পরিচিত ছিল। ২০১৩ সালের ১৫ই জানুয়ারিতে তিনি ইসলামী চরমপন্থীদের দ্বারা গুপ্তহত্যা প্রচেষ্টার শিকার হন ও বেঁচে যান। কয়েক মাস পরে তিনি ইসলাম ও মুহাম্মদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার কারণে বাংলাদেশ সরকার কর্তৃক দুইবার কারারুদ্ধ হন।অব্যাহত আন্তর্জাতিক চাপের জন্য আসিফ মহিউদ্দীনকে কারামুক্ত করা হয়, তারপর ২০১৪ সালে নিজ দেশ ছেড়ে তিনি জার্মানিতে চলে যান। ২০১৫ সালে তিনি সাংবাদিকতার জন্য অ্যানা পলিটকফস্কায়া পুরস্কার লাভ করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy