1 Answers
নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা (Neclear Membrane):
- প্রতিটি নিউক্লিয়াস সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা বা আবরণী দ্বারা আবৃত থাকে।
- বাহিরের দিকের পর্দা বহিঃ পর্দা এবং ভেতরের দিকের পর্দা অন্তঃ পর্দা নামে পরিচিত।
- উভয় পর্দার মধ্যবর্তী স্থানকে পেরিনিউক্লিয়ার স্থান বলে যার প্রস্থ ১০-১৫ ন্যানোমিটার বা মিলিমাইক্রন।
- প্রাণিকোষের নিউক্লিয়ার মেমব্রেনের প্রতি বর্গ মাইক্রোমিটারে ৪০-১৪৫টি ছিদ্র থাকে। ছিদ্রগুলো অষ্টভূজাকৃতির এবং ব্যাস ৬০ ন্যানোমিটার বা মিলিমাইক্রন। ছিদ্রের চারপাশের প্রোটিন নির্মিত গোলাকার এলাকাকে অ্যানুলি () বলা হয়।
- ছিদ্র ও অ্যানুলিকে একত্রে পোর কমপ্লেক্স বলে যা নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে।
- কাজ: নিউক্লিয়াসের আকৃতি প্রদান ও রক্ষণাবেক্ষণ করা। বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করা।
2656 views
Answered