1 Answers
আফগানিস্তানের উত্তর অংশের নাম ছিল ব্যাক্ট্রিয়া। যে গ্রিকরা ব্যাক্ট্রিয়াতে বসতি তৈরি করে একদা বাস করতে শুরু করেছিল, তারা পরিচিত লাভ করে ব্যাকট্রিয় গ্রিক নামে।
আলেকজান্ডারের মৃত্যুর পর তাঁর বিশাল সাম্রাজ্য তাঁর সেনাপতিদের মধ্যে ভাগ হয়ে যায়। সিরিয়া, ব্যাক্ট্রিয়া এবং পার্থিয়া, সেলুকীট সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আলেকজান্ডারের এদেশ থেকে ফিরে যাবার পর ভারতের উত্তর-পশ্চিম অঞ্চলে তার শাসনের কোনো অস্তিত্ব ছিল না।
এই সেলুকীট সাম্রাজ্যের অন্তর্ভুক্ত পার্থিয়া এবং ব্যাক্ট্রিয়া সেলুকীট সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হবার চেষ্টা চালায়। সম্ভবত খ্রিস্টপূর্ব ২৫০ অব্দের ব্যাকট্রিয় গ্রিক শাসনকর্তা ডায়ডোটাস স্বাধীনতা ঘোষণা করেন। পার্থিয়াও স্বাধীন হয়ে যায়। হিন্দুকুশ পর্বত এবং অক্ষু নদীর মধ্যবর্তী উর্বর ভূমিতে ব্যাকট্রিয় রাজ্য যথেষ্ট শক্তিশালী ছিল।
সেলুকীট সম্রাট তৃতীয় এ্যান্টিওকাস ব্যাকট্রিয় আক্রমণ করেন। দু'বছর যুদ্ধ চলার পর সেলুকীট সম্রাট তৃতীয় এ্যান্টিওকাসের সঙ্গে ইউথিডিমসের সন্ধি হয়। সেলুকীট সম্রাট ব্যাকট্রিয় স্বাধীনতা মেনে নেয়। এই সেলুকীট সাম্রাজ্যের অন্তর্গত একটি প্রদেশ ব্যাকট্রিয় থেকে এসেছিল এবং এদেরকেই ইতিহাসে ইন্দো-গ্রিক বা ব্যাকট্রিয় গ্রিক নামে অভিহিত করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy